- - -

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

img 20261125 wa0143(1)
Print News

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৬ পালন এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ড. জি.এম. সরফরাজ। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa