- - -

কুমিল্লা জাঙ্গালিয়ায় এসআরবি-১১-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধরা

img 20261125 wa0129(1)
Print News

কুমিল্লা জাঙ্গালিয়ায় এসআরবি-১১-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধরা

 

কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহেল (৩৫) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সদর দক্ষিণ মডেল থানার জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে আটক করে
গ্রেপ্তারকৃত আসামী সোহেল (৩৫) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা (নাল্লা আড়াই বাড়ী) গ্রামের আবুল হোসেনের ছেলে।
এসআরবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসআরবি-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল উপজেলার সদর দক্ষিণ মডেল থানার জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ঘোষিত সাজা কার্যকরের লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa