- - -

ছাতকে মোবাইল কোর্টের অভিযানে ঢাকা রয়েল বেকারীতে ৩০ হাজার টাকা জরিমানা

img 20261125 wa0131
Print News

ছাতকে মোবাইল কোর্টের অভিযানে ঢাকা রয়েল
বেকারীতে ৩০ হাজার টাকা জরিমানা

ছাতকে মেসার্স ঢাকা রয়েল বেকারীতে মোবাইল কোর্টের অভিযানে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় প্রতিষ্ঠানটির সামগ্রিক পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। তাদের উৎপাদিত পাউরুটিতে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়া গেছে।

খাদ্যপণ্য সংরক্ষণের কাজে কালিযুক্ত কাগজ ব্যবহার করতে দেখা যায়। এছাড়া হালনাগাদ ট্রেড লাইসেন্স পাওয়া যায় নি।

এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার মোহাম্মদ ইব্রাহিম-কে ৩০,০০০ (ত্রিশ হাজার টাকা মাত্র) অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সুনামগঞ্জের নিরাপদ খাদ্য অফিসার মো.শরীফ উদ্দীন, জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa