
শ্রীনগরে আল আমিন আল হেরা আইডিয়াল মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা সাফল্য কামনায় দোয়া মাহফিল
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আল আমিন আল হেরা আইডিয়াল মাদ্রাসার আসন্ন পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের সাফল্য কামনায়,
২৪ নভেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার সকাল নটায় মাদ্রাসা প্রাঙ্গণে , দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন , অত্র মাদ্রাসার
ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি হযরত মাওলানা আব্দুল কাদির নাঈমী,
স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা নজরুল ইসলাম ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উত্তর কামারগাঁও এ অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপীঠ আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের সুযোগ্য অধ্যক্ষ মোঃ ইউসুফ রানা ,
প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন,, অভিভাবকদের দায়িত্ব শিক্ষার্থীদের বিদ্যালয় পাঠানো আর শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের মেধাবী হিসাবে গড়ে তোলা ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ,আলহেরা আইডিয়াল মাদ্রাসার ব্যবস্থাপনা পর্ষদের সহ-সভাপতি মির্জা আলম তালুকদার ,সংবাদদাতা আব্দুল মান্নান সিদ্দিকী ,শাইন পুকুর তানজিম উম্মাহ দাখিল মাদ্রাসার সুপারিনডেন্ট শায়খ আনোয়ার হোসাইন মাদানী ,মদিনাতুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা আব্দুল কাইয়ুম ,আলহেরা আইডিয়াল মাদ্রাসার বাঘড়া শাখার প্রধান শিক্ষক হযরত মাওলানা আব্দুল মমিন ।
আল হেরা আইডিয়াল মাদ্রাসা প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মিজানুর রহমান , আলামিন বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ বেপারী ,সাবেক উপাধ্যক্ষ হযরত মাওলানা মোঃ আলী হায়দার ,সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলম সিদ্দিকী প্রমুখ ,আলোচনা ওদোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় ।
![]()









