
ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান
‘মাঠে আর তোমার পায়ে নয় ফুটবল
বিদায় ভাই, ব্যাথিত আমি অশ্রু সজল’।
যশোর শ্যামস উল হুদা স্টেডিয়াম পাড়ায় এখন শোকের ছায়া। কদিন আগে জনপ্রিয় ফুটবলার পাগলা বাবুর পর এবার বিদায় নিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আজিজুল হক জিল্লু। ছোট বড় প্রবীণ সকলের মাঝে হতাশা। শোক থেকে এই হতাশা তাদের। এই দুই ফুটবলার এবং মাশুক মোহাম্মদ সাথী এই তিনে মিলে স্টেডিয়াম পাড়া মাতিয়ে রাখতেন। একে একে চলে গেলো দুই।
১৯৮০ দশকের জাতীয় দল তথা বাংলাদেশের খ্যাতনামা ফুটবল খেলোয়াড় আজিজুল হক জিল্লুর দাফন সম্পন্ন হয়েছে। ২২ নভেম্বর জানাযা শেষে তাকে কারবালা কবর স্থানে দাফন করা হয়। এক নিরঅহংকার মানুষের বিদায়। তাবৎ মানুষ বিমর্ষ।
শনিবার ২১ নভেম্বর বিকেলে ঢাকায় একটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বাসা যশোর শহরের স্টেডিয়াম পাড়ায়।
সাবেক জাতীয় ফুটবলার আজিজুল হক জিল্লু গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার শ্যামলীস্থ সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (CKDU) হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। কিডনিজনিত জটিলতা ও শারীরিক অসুস্থতায় তিনি চিকিৎসাধীন ছিলেন।তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছিল।
আজিজুল হক জিল্লু যশোরের পরিচিত সাবেক ফুটবলার। তিনি যশোর জেলা দল এবং ঢাকা মোহামেডানসহ বিভিন্ন ক্লাবে খেলেছেন।
শিক্ষা জীবনে তিনি আইএসসি সম্পন্ন করেছেন। স্কুল জীবন থেকেই ফুটবল, হকি, সাঁতার ও অ্যাথলেটিক্সে পারদর্শিতা দেখিয়ে বিভাগীয় পর্যায়ে অবদান রেখেছেন।
যশোর জেলা দলের হয়ে খেলার পাশাপাশি আশির দশকে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন ক্লাবে খেলেছেন।।
জাতীয় তথা যশোরের ফুটবল তারকা জিল্লুর রহমান জিল্লুর।
সংক্ষিপ্ত জীবনী : বাংলাদেশ জাতীয় ফুটবল এবং যশোরের ফুটবল তারকা আজিজুল হক জিল্লু ১৯৫৬ সনে যশোরে জন্মগ্রহণ করেন। পিতা মৌলভী আব্দুল মালেক মিয়া, মাতা বেগম বাহার। তিনি দুইভ্রাতা ভগ্নীর মধ্যে দ্বিতীয়। কনিষ্ঠ ভ্রাতা আবুল কালাম আজাদ লিল্লু যশোর পৌরসভায় চাকুরে ছিলেন। ভগ্নী তাহমিনা হক আর্মি সিএমএইচে দায়িত্ব পালনকারী একজন মেজর। জিল্লুর শিক্ষগত অর্জন আইএসসি। কর্মজীবনে প্রথমে চাকুরী পরে ব্যবসায় জড়িত হন। দুই কন্যা এক পুত্রের পিতা জিল্লুর ১৯৭৮ সনে ঝিনাইদহের শাহানা বেগমকে বিবাহ করেন। ।
তিনি স্কুল জীবন হতেই ফুটবল, হকি সাঁতার ও এ্যথলেটিক্স এর দক্ষতা ও পারদর্শিতা প্রদানের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে অবদান রেখেছেন। যশোর মুসলিম একাডেমি হতে মাধ্যমিক পাশ করেন।
তিনি ১৯৭৩ থেকে ১৯৮২ পর্যন্ত ঢাকার ১ম সারির দলসমূহ যথাক্রমে “ঢাকা মোহামেডার স্পের্টিং ক্লাব, আবাহনী লিঃ, ব্রাদার্স ইউনিয়ন, ওয়ারী ক্লাব সহ আরামবাগ ক্লাবের পক্ষে কৃতিত্ত্বের সাথে অংশগ্রহণ করেন। ১৯৭৩-১৯৮২ পর্যন্ত যশোর জেলা দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। ১৯৭৬এ যশোর জেলা দলের বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ অর্জনে তিনি অগ্রনী ভূমিকা পালন করেন।
১৯৭৫ সালে বাংলাদেশ জাতীয় যুব দলের হয়ে কুয়েতে এশিয়ান ইয়ুথ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণে তিনি কৃতিত্ত্বের স্বাক্ষর রাখেন।
খেলা হতে অবসর পরবর্তী তিনি ১৯৯৫এ ফিফার অধীন পেপসিকোলা কাপ ফুটবলে কোচ হিসেবে অংশগ্রহণ করেন। এ ছাড়াও তিনি এএফসি কোচেস ট্রেনিং লাভ করেন। ১৯৯৫ এ যশোর জেলা যুব অনূর্ধ -১২-১৬ বছর ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ প্রদানের দায়িত্ব প্রাপ্ত হন।
যশোর জেলার কযেকটি সংগঠনের সাথে তাঁর সম্পৃক্ততা উল্লেখযোগ্য যেমন, ‘আব্দুর রাজ্জাক মহাবিদ্যালয়ের কার্যনির্বাহী সদস্য, মিউনিসিপ্যাল প্রিপারেটরী স্কুলের নির্বাহী সদস্য, জাগরণী চক্র এর খড়কি অঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক। কারবালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন। বিদায় হে মহোদয়। শ্রদ্ধাঞ্জলী সপি তোমায়।
![]()









