
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন-২০২৬
সীতাকুন্ডে ব্যানার-পোস্টার প্রার্থীতা জানান দিচ্ছেন প্রার্থীরা
সীতাকুন্ডে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষনা করার পর থেকে নির্বাচনী হাওয়া বয়তে শুরু করেছে। নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী ১৩১ টি উপজেলা প্রথম ধাপে সীতাকুণ্ডেৱ ৯টি ইউনিয়নে নির্বাচর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন ঘোষনার পর থেকে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের ঘিরে পাড়া-মহল্লা, হাট-বাজার সরগরম হয়ে উঠেছে। প্রার্থীতা জানান দিতে প্রাথীরাও ভোটার ও দলীয় লোকজনের সমর্থন আদায়ে ব্যস্ততায় সময় পার করছে।
যারা আলোচনায় রয়েছেন তারা হলেন,‘ ১ নং সৈয়দপুর ইউনিয়নে- কাজী এনামুল বারী, এডভোকেট আইনুল কামাল, তারেক মাহমুদ রুবেল, মো কামাল উদ্দিন, জিতেন্দ্র নারায়ন নাটু ও আবদুর রহমান ২ নং বারৈয়ারঢালায় ইউনিয়নে- ওহিদুল আলম চৌধুরী শরীফ, জয়নাল আবেদীন, মো ইসমাইল হোসেন, আলা উদ্দিন মাসুম, জাফর ভূইয়া, হেলাল উদ্দিন মেজবাহ উদ্দিন, ও মো. রাসেল ৪ নং মুরাদপুর ইউনিয়নে- আকবর হোসেন, সরোয়ার কামাল, মোস্তাফিজুর রহমান হিরু, বেলাল হোসেন, আনোয়ার হোসেন, এজহার উদ্দিন, জাহাঁঙ্গির আলম, আজমল হোসেন হিরো, মো. আজম, মো. সদরুল, মো. সোহাগ, মো. শওকত ও মো.শহীদুল ইসলাম ৫ নং বাড়বকুন্ড ইউনিয়নে- সাহাবুদ্দিন রাজু, আবুল কালাম আজাদ ও এ টি এম বদরুল, ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নে- ছালামত উল্লা, ইদ্রিস, মহি উদ্দিন ও মো.মাসুদ ৭ নং ইউনিয়নে- ফজলুল করিম, শামসুদ্দোহা, শাহাবুদ্দিন, আলমগীর হোসেন, জাহাঙ্গির আলম ও জসিম উদ্দিন, ৮ নং ইউনিয়নে- নুর উদ্দিন জাহাঙ্গির , আলা উদ্দিন, মমিন উদ্দিন, তারেক পারভেজ ও নুরুল ইসলাম ৯ নং ইউনিয়নে-আনোয়ার হোসেন, খোরশেদ আলম, শাহাবুদ্দিন ও মো. সোলেমান ১০ নং ইউনিয়নে-রোকন উদ্দিন, মো. জাহেদ ও মহি উদ্দিন।
ইউনিয়ন পর্যায়ে জনসেবায় বিভিন্ন দলের প্রার্থী হওয়ার আশা পোষন করলেও দলীয় সমর্থনকে গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা। দলের হাইকমান্ডের সমর্থন পেলে দলের সন্মান রক্ষায় জোরালোভাবে নির্বাচনী মাঠে নামতে চান। নয়তো এককভাবে প্রতিদ্বন্ধিতা করে জয়লাভ করা সম্ভব নয় বলে জানান বারৈয়াঢালা ইউনিয়নের সম্ভব্য প্রার্থী ওয়াহিদুল ইসলাম শরীফ।
তিনি বলেন,‘ রাজনৈতিক দমন-পীড়নে শিকার হয়ে দীর্ঘ ১৭ বছর দেশান্তরিত থেকেছি। রাজনৈতিক প্রতিহিংসায় অর্থ-সম্পদ সর্বস্ব হারিয়েছি। ছাত্র জীবন থেকে জাতীয়তাবাদী দলের আদর্শকে ধারন করে মাঠে-ময়দানে বিচরন করেছি। বহু বছর পর এলাকার মানুষের সাথে উঠা বসার সুযোগ পেয়েছি। তাই এলাকার মানুষের সাথে বাকি সময়টুকু পার করতে জনপ্রতিনিধিত্ব করার ইচ্ছা পোষন করছি। দলের পক্ষ হতে সুযোগ পেলে মানুষের সুখে-দুখে থেকে সমাজের উন্নয়ন করতে পারব।
নির্বাচনী মাঠে একাধিক প্রার্থীর তৎপরতা বাঁড়ায় দলীয় প্রার্থী বাছায়ে সংশয়ে পড়েছে নেতা-কর্মীরা। নির্যাতিত নেতা-কর্মীরা প্রার্থী হওয়া দলীয় প্রার্থীতা বাছায়ে জটিলতা দেখা দিয়েছে। তবে ভদ্র- মার্জিত লোককে জনসেবক হিসেবে দেখতে চান ভোটাররা।
তারা বলেন,‘ দলের জন্য ত্যাগ করায় সন্ত্রাসী ও চাঁদাবাজ লোককে জনসেবক হোক তা চাই না। জনসেবক হতে হবে ত্যাগী ও আদর্শবাদী। নির্যাতিনের পরও মানুষকে আপন করে আগলে রাখবে। সমাজ উন্নয়নে ও এলাকার শান্তি -শৃংখলা বজায় রাখবে এমন লোককে জনপ্রতিনিধি পদে দেখতে চাই।
এদিকে, নির্বাচনী মাঠে দলীয় প্রার্থীদের বিচরন নিয়ে দলগতভাবে সিদ্ধান্ত পৌঁছায়নি বিএনপি। সেদিক থেকে দলীয়য়ভাবে প্রায় প্রতিটি প্রার্থী নির্ধারন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
![]()









