- - -

রায়পুরায় সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

img 20261123 wa0149
Print News

রায়পুরায় সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

নরসিংদীর রায়পুরায় সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার পান্থশালা খাদ্যগুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিখা আক্তার, খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) তাসলিমা আক্তার এবং পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান ও নাজমুল হক ভূঁইয়া মোহন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ মিয়া ও বাবুল মিয়া এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ইয়াকুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে মোট ৪৯৪ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa