- - -

টেকনাফে ৭ হাজার পিস ইয়াবা জব্দ

img 20261120 wa0178
Print News

টেকনাফে ৭ হাজার পিস ইয়াবা জব্দ

 

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সাবরাং ডেইলপাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন সাবরাং এ অভিযান চালায়।

কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn