- - -

ধামইরহাটে নবমুসলিম পরিবারকে ‘সহায়তা প্রদান

img 20261120 wa0075
Print News

ধামইরহাটে নবমুসলিম পরিবারকে ‘সহায়তা প্রদান

 

“সেবার লক্ষে এগিয়ে যাই,অসহায় পরিবারের পাশে দাডাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে
নওগাঁর ধামইরহাটে ফিরোজ ও দোলা মানবকল্যান ফাউন্ডেশন একটি নবমুসলিম পরিবারকে নগদ আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করেছে। ‘
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় ধামইরহাট পৌর আমাইতাড়াস্থ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে নব মুসলিম পরিবারটির হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। জানা গেছে, উপজেলার ৩নং আলামপুর ইউনিয়নের ভেডম গ্রামের একই পরিবারের ৫ জন সদস্য সম্প্রতি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নবমুসলিম পরিবারের সদস্যরা হলেন—মো. আবু মুসা, তাঁর স্ত্রী মোসা. ফাতেমা, দুই পুত্র মো. হাসান ও মো. হোসাইন এবং কন্যা মোছা. আমেনা। আমেরিকান প্রবাসী ও মার্কিন নাগরিক মোহাম্মদ ফিরোজ হোসেনের প্রতিষ্ঠিত এই মানবকল্যাণমূলক ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য ও ধামইরহাট উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক মো. মোস্তফা কামাল চৌধুরী (জিন্নাহ), মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রাসেল মাহমুদ, আবিদ ইংলিশ প্রাইভেট কেয়ারের পরিচালক এস এম আবিদ সিদ্দিকী এবং ফিরোজ ও দোলা মানবকল্যাণ ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক মো. রুহেল আহম্মেদ। ফাউন্ডেশনটি নিয়মিতভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে। এরই ধারাবাহিকতায় অসহায়  অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa