- - -

কুড়িগ্রাম টেক্সটাইল মিল চত্বরে অনুমোদনহীন ‘পুষ্টি চাল মিল’ স্থাপনের অভিযোগ, নেপথ্যে প্রধানমন্ত্রী বা বিশেষ ব্যক্তির এপিএস মাকসুদুর রহমান

img 20261116 wa0157
Print News

কুড়িগ্রাম টেক্সটাইল মিল চত্বরে অনুমোদনহীন ‘পুষ্টি চাল মিল’ স্থাপনের অভিযোগ, নেপথ্যে প্রধানমন্ত্রী বা বিশেষ ব্যক্তির এপিএস মাকসুদুর রহমান

দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও বন্ধ থাকা কুড়িগ্রাম টেক্সটাইল মিল চত্বরে ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে পুষ্টি চালের মিল স্থাপনের অভিযোগ উঠেছে। বর্তমান সরকারের এপিএস পরিচয়ে মাকসুদুর রহমান নামের এক ব্যক্তি কোনো প্রকার সরকারি ও দাপ্তরিক চূড়ান্ত অনুমোদন ছাড়াই এই মিলের নির্মাণ কাজ চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার বাসিন্দা মাকসুদুর রহমান ক্ষমতার প্রভাব খাটিয়ে কুড়িগ্রাম সদর উপজেলার টেক্সটাইল মিল এলাকায় ‘তন্ময়-তনয় পুষ্টিচাল মিশ্রণ মিল ইউনিট-২’ নামের একটি কারখানা স্থাপন করছেন। নিয়মানুযায়ী জেলা কিংবা উপজেলা খাদ্য অধিদপ্তর বা সংশ্লিষ্ট দপ্তরের চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগেই তিনি সেখানে অবকাঠামো নির্মাণ ও কারখানার কার্যক্রম শুরু করেছেন।
সংযুক্ত নথিপত্র ও অভিযোগ অনুযায়ী, গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে (২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ) খাদ্য মন্ত্রণালয়ের সরবরাহ-১ শাখা থেকে একটি আধা-সরকারি পত্র বা অনুমোদনের কাগজ ইস্যু করা হয়। মো. মাসুদার রহমান (মাকসুদুর রহমান) নামক স্বত্বাধিকারীর আবেদনের প্রেক্ষিতে এই অনুমতিপত্র দেওয়া হলেও, তাতে বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে উক্ত মিলের ভ্যালিডেশন সম্পন্ন করা, পুষ্টিচাল উৎপাদন ও বিতরণের নির্দেশিকা ২০২১ যথাযথভাবে প্রতিপালন করা, এবং খাদ্য মন্ত্রণালয় বা খাদ্য অধিদপ্তরের পরিদর্শনের সুযোগ রাখা। বিশেষ করে শর্তের ‘ঞ’ ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, কারখানা স্থাপনের এই অনুমতি কোনোভাবেই সরকারি ক্রয়াদেশ বা সরকারি কর্মসূচিতে পুষ্টিচাল সরবরাহের নিশ্চয়তা বা অধিকার হিসেবে গণ্য হবে না। বরং কারখানা স্থাপনের পর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম কর্তৃক সরেজমিন মিলটি পরিদর্শনপূর্বক উৎপাদন সক্ষমতা ও গুণগত মান সন্তোষজনক পাওয়ার পরেই কেবল সরকারি কর্মসূচিতে বিষয়টি বিবেচনা করা হবে।
তবে অভিযোগ উঠেছে, সরকারি এই বিধিমালা ও শর্তসমূহ তোয়াক্কা না করেই এবং চূড়ান্ত অনুমোদন লাভের আগেই ক্ষমতার অপব্যবহার করে মিলের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মাকসুদুর রহমান। দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি সরকারি প্রতিষ্ঠানের চত্বরে এভাবে নিয়মবহির্ভূতভাবে চালের মিল স্থাপন করায় স্থানীয় মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী দ্রুত নিরপেক্ষ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa