- - -

কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার

img 20261112 wa0111
Print News

কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার

 

শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতে কুমিল্লায় শ্রীশ্রী শ্যামা কালী পূজা উপলক্ষে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত (১০ নভেম্বর) রাতে কুমিল্লা নগরের ছাতিপট্টি এলাকার শ্রীশ্রী নরসিংহ বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি ইমতিয়াজ সরকার নিপু এবং শ্রীশ্রী নরসিংহ বিগ্রহ মন্দির কমিটির সহসভাপতি শ্রী রঞ্জিত বনিক।
৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি ও মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক কিশোর দেব নাথ এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী নরসিংহ বিগ্রহ মন্দির কমিটির সভাপতি শ্রী প্রদীপ কুমার সাহা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহিত করা গেলে তারা আগামী দিনে দেশ ও সমাজের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান ছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্দির কমিটির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন স্বর্ণশ্রী জুয়েলার্স স্কুল এর স্বত্বাধিকারী শ্রী শংকর চন্দ্র শর্মা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa