- - -

চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা

img 20261111 wa0322
Print News

চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা
​

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন (যশোর) এক বিশাল সাফল্য অর্জন করেছে। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে স্বর্ণসহ ৩ জন চোরাকারবারীকে আটক করেছে।

​বিজিবি যশোর রিজিয়ন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে অদ্যাবধি রিজিয়নের আওতাধীন ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ১৫২ জন আসামিকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৫২ কোটি ০৯ লক্ষাধিক টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

​রিজিয়নের অধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের ৭টি ব্যাটালিয়ন এবং ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালিত হচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পরিচালিত অভিযানে ৯ কেজি স্বর্ণ, ৫টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, মাদকবিরোধী অভিযানে প্রায় ৩০ কোটি ২৬ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়; যার মধ্যে রয়েছে ৬১,২৬০ পিস ইয়াবা, ৩,০২,২২৮ পিস অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট, ২,৯৪৬ বোতল বিদেশি মদ, ১,০১৬ বোতল ফেনসিডিল, ১৮৯ কেজি গাঁজা এবং ৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।

​সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানবপাচার রোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও যৌথ টাস্কফোর্স অভিযান জোরদার করা হয়েছে। এছাড়া ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার রোধেও বিজিবি কঠোর ভূমিকা পালন করছে।

বিজিবির মহাপরিচালকের ভিশন—“বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক”—বাস্তবায়নে এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিজিবি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa