
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন
সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে একটি গুরুত্বপূর্ণ ও সফল অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, গত ১১ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর ১টায় তাঁর মেরুদণ্ডে এই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর তাঁর জ্ঞান ফিরেছে এবং তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
লুৎফুজ্জামান বাবরের প্রেস উইংয়ের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে জানানো হয়েছে, “আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় স্যারের মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার হয়েছে এবং উনার জ্ঞান ফিরেছে।”
তাঁর নির্বাচনী এলাকা (নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) এবং সমগ্র দেশবাসীর কাছে তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তাঁর পরিবার ও আত্মীয়স্বজনরা।
![]()









