- - -

রাজারহাট উপজেলা শাখার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের শুভেচ্ছা ও অভিনন্দন

img 20261111 wa0320
Print News

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আজ
রাজারহাট উপজেলা শাখার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের শুভেচ্ছা ও অভিনন্দন

 

আজ বুধবার-১১ নভেম্বর ২০২৬, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সংগঠনের রাজারহাট উপজেলা শাখার পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বী ভাইবোনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক নিতাই চন্দ্র রায়, সদস্য সচিব রতন কুমার রায় এক শুভেচ্ছা বার্তায় বলেন, “দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে সকল সনাতনী ভাইবোনকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। শারদীয় দুর্গোৎসবসহ সনাতন ধর্মের সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান সুন্দর, শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাজ করে যাচ্ছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসা ও সামাজিক ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে আমরা সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও সমাজ গড়ে তুলতে চাই। প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করি।”

এদিন সংগঠনের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বী ভাইবোনের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ধর্মীয় সম্প্রীতি বজায় থাকার প্রার্থনা করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa