
কুড়িগ্রামে চার থানার ওসি রদবদল
কুড়িগ্রাম সদর-ফুলবাড়ী-রৌমারী ও চর রাজিবপুর থানায় নতুন ওসি পদায়ন
কুড়িগ্রাম জেলায় পুলিশের চারটি থানার অফিসার ইনচার্জ (ওসি) রদবদল করা হয়েছে। আজ (১১ নভেম্বর) বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান এ রদবদলের তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, কুড়িগ্রাম সদর থানার ওসি মো. কামাল হোসেনকে বদলি করে ফুলবাড়ী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈমকে রৌমারী থানায় বদলি করা হয়েছে। অন্যদিকে, রৌমারী থানার ওসি মো. কাওসার আলীকে চর রাজিবপুর থানায় বদলি করা হয়েছে। চর রাজিবপুর থানার ওসি শাহীনুর আলমকে কুড়িগ্রাম সদর থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক কাজের গতিশীলতা ও নিয়মিত বদলির অংশ হিসেবে এ আদেশ জারি করা হয়েছে। নতুন পদায়নের ফলে জেলার চার থানার আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
![]()









