- - -

কুড়িগ্রাম উলিপুরে গুনাইগাছে জনতার সহায়তায় ইয়াবাসহ দুজন আটক-মামলা প্রক্রিয়াধীন

img 20261111 wa0291
Print News

কুড়িগ্রাম উলিপুরে গুনাইগাছে জনতার সহায়তায় ইয়াবাসহ দুজন আটক-মামলা প্রক্রিয়াধীন

 

কুড়িগ্রামের উলিপুর থানাধীন গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা গ্রামে ২১ (একুশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে পশ্চিম কালুডাঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন জরুরি ডিউটি পালনকালে এসআই মো. রাজীব হোসাইন উলিপুর বাজারে অবস্থান করছিলেন। দুপুর আনুমানিক ৩টা ১০ মিনিটে উলিপুর থানার ডিউটি অফিসার মোবাইল ফোনে তাঁকে জানান, পশ্চিম কালুডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর স্থানীয় লোকজন দুই ব্যক্তিকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছেন। সংবাদ পাওয়ার পর এসআই মো. রাজীব হোসাইন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-১. মো. রফিকুল ইসলাম (৩৫), পিতা মো. জহিরুল ইসলাম, ২. মো. আব্দুল মতিন (৪০), পিতা মৃত জরিপ উদ্দিন। তাঁদের উভয়ের বাড়ি নারিকলবাড়ি গ্রামে, থানা উলিপুর, জেলা কুড়িগ্রাম।

পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে ২১ (একুশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধৃত দুজন মাদক ব্যবসায়ী বলে জানা গেছে এবং তাঁরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রাজীব হোসাইন জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। উলিপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa