
মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর,জাহাঙ্গীরনগর ও সুরমা এই তিনটি ইউনিয়নের আহবায়ক কমিটির যৌথ উদ্যোগে সমাজে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত মাদক ও চুরি বিরোধী আহবায়ক কমিটির আয়োজনে জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হয়।
মাদক ও চুরি বিরোধী রঙ্গারচর,জাহাঙ্গীরনগর ও সুরমা এই তিনটি ইউনিয়ন কমিটির আহবায়ক ও রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায় প্রতিরোধমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সুনামগঞ্জ -৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রেজাউল হক,সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম,জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমেদ,সুরমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন,সুনামগঞ্জ সদর উপজেলার উত্তরাড়ের রঙ্গারচর,সুরমা ও জাহাঙ্গীরনগর এই তিনটি ইউনিয়ন সীমান্ত এলাকা হওয়াতে এখানকার ও শহরের গুটিকয়েক গরু চোরাকারবারী,মাদক ব্যবসায়ী,সেবনকারী জুয়াখোর ও সুদখোর রয়েছেন তারা এই তিনটি ইউনিয়নের যুবসমাজকে এসব অপকর্মে লিপ্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন,এজন্য প্রতিটি পরিবারের অভিভাবক ও পিতামাতার খেয়াল রাখা প্রয়োজন আপনার ছেলেমেয়ে কোথায় যাচ্ছে,কার সঙ্গে যাচ্ছে এবং কি করছে। এই বাজারে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা এবং পুরো বাজারটাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি জানান। এবার আর অনৈক্য নয় সকল ভেদাভেদ ভূলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব অপকর্মের বিরুদ্ধে হাতে বাশেঁর লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে অঙ্গীকার ব্যক্ত করেন।
![]()









