- - -

ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার

img 20261106 wa0095
Print News

ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার

ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজা ও আট হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল কাইয়ুমকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৯ টা ১০ মিনিটের সময়ব উপজেলার জাউয়াবাজার এলাকায় এক অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল কাইয়ুম ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকার মৃত মিয়াধন আলীর পুত্র।

জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামালের দিকনির্দেশনায় এএসআই মো. মনজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন।

পুলিশ জানিয়েছে আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে ছাতক থানা ও সুনামগঞ্জ সদর থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার আব্দুল কাইয়ুম-কে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa