- - -

এলজিইডির উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ

8f45ed343b3cc5ff5765651f2babda17 6aec97a731873
Print News

এলজিইডির উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. এমদাদুল হককে হাতিয়া থেকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।

গত ৩ নভেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ ও পদায়ন শাখা থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেন শাখাটির কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

অফিস আদেশে উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মকর্তা মো. এমদাদুল হক ৪ নভেম্বরের মধ্যে তাঁর বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করবেন। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন তিনি।

জনস্বার্থে জারি করা এ বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa