- - -

সুনামগঞ্জের ছাতকের পাইলগাওঁ ও জালালীরচর দুই গ্রামবাসির সংঘর্ষে ৫০ জন আহত

screenshot 20261104 232405
Print News

সুনামগঞ্জের ছাতকের পাইলগাওঁ ও জালালীরচর দুই গ্রামবাসির সংঘর্ষে ৫০ জন আহত

 

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের পাইলগাওঁ গ্রামবাসির সাথে চরমহল্লা ইউনিয়নের জালালূরচর গ্রামবাসির জালালীচর গ্রামেরমাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে এই দুই গ্রামবাসির মধ্য ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে উভয়গ্রামের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

বুধবার দুপুরে এই দুইগ্রামবাসির জালালীরচর গ্রামের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দেশীয় দাঁড়ালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্হলে এসে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা বর্তমানের ছাতক উপজেলার কৈতক হাসপাতালে এবং গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ কামাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এখন পরিস্হিতি স্বাভাবিক রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa