- - -

দেশের প্রতিটি উপজেলা হাসপাতাল ১৫১ শয্যাবিশিষ্ট করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

img 20261103 wa0141
Print News

দেশের প্রতিটি উপজেলা হাসপাতাল ১৫১ শয্যাবিশিষ্ট করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

 

হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সুযোগ-সুবিধার খোঁজ নিতে হঠাৎ মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সংকটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও খোঁজ নেন তিনি। পাশাপাশি সরকারি নিয়ম মেনে নির্ধারিত সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যথাসময়ে হাসপাতালে আসতে কঠোর বার্তা দেন।

এ সময় রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি উপজেলা হাসপাতাল ১৫১ শয্যাবিশিষ্ট করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa