
মাধবপুরে কোটি টাকার ভারতীয় জিরা – মেহেদী সহ কাভার্ড ভ্যান জব্দ
হবিগঞ্জে মাধবপুর উপজেলায় ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪শ টাকা মূল্যের অবৈধ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদী সহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি).। এ সময় বিজিবি উপস্থিতি টের পেয়ে সিলেট – ঢাকা মহাসড়কে কাভার্ড ভ্যান গাড়ি ফেলে পালিয়ে যান চালক। মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান। বিজিবি সূত্রে জানা যায় , ভারত থেকে অবৈধ ভাবে পণ্য পরিবহনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে মাধবপুর উপজেলার মুক্তি যোদ্ধা চত্বর মহাসড়ক এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিজিবি। চেকপোস্ট টি সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে অবস্থিত। বিকেল আনুমানিক সাড়ে ৫ টায় একটি কাভার্ড ভ্যান মহাসড়ক মুক্তি যোদ্ধা গোল চত্বর এলাকায় পৌছলে বিজিবি অভিযান বুঝতে পেরে চালক গাড়িটি রাস্তা পাশে ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে কাভার্ড ভ্যানটি তল্লাশি চালায় হবিগঞ্জের বিজিবি সদস্যরা। এসময় কাভার্ড ভ্যান গাড়ি ভেতর থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদী উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্য ও চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪ শ টাকা। উদ্ধার করা মালামাল যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে । হবিগঞ্জ ৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান , সীমান্তের নিরাপত্তা রক্ষা , মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সব ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
![]()









