- - -

প্রবাসী স্বামীর পাঠানো টাকা বাপের বাড়ি পাঠানোকে কেন্দ্র করে সাঁথিয়ায় স্ত্রীকে হত্যা!

img 20261103 wa0247
Print News

প্রবাসী স্বামীর পাঠানো টাকা বাপের বাড়ি
পাঠানোকে কেন্দ্র করে সাঁথিয়ায় স্ত্রীকে হত্যা!

 

পাবনার সাঁথিয়ায় রোমেনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যা করেছে তার স্বামী আব্দুর রহিম (৪৫)। বিদেশ থেকে পাঠানো টাকা বাপের বাড়িতে পাঠানোকে কেন্দ্র করে সৃষ্ট পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে।

নিহত রোমেনা খাতুন উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের মরহুম আলীর মেয়ে। অভিযুক্ত স্বামী আব্দুর রহিম একই এলাকার ধুলাউরি চরপাড়ার রইজ মোল্লার ছেলে। এই দম্পতির ঘরে দুটি পুত্রসন্তান রয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুর রহিম দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসী ছিল। দুই মাস আগে সে দেশে ফেরে। প্রবাসে থাকাকালীন সে তার স্ত্রীর ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিয়মিত টাকা পাঠাতো।

সম্প্রতি রোমেনা খাতুন ওই জমানো টাকার কিছু অংশ নিজের বাপের বাড়িতে পাঠায়—এ বিষয়টিকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয় এবং উভয়ের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়।

এরই জেরে গত সোমবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে স্ত্রী রোমেনা খাতুনকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে ক্ষোভের বশে সে স্ত্রীকে গলা টিপে হত্যা করে বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় ঘাতক স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa