- - -

বাহুবলে সাতকাপন পূর্ব রসুলপুর বসতঘর থেকে ৩৫ টুকরো আকাশমণি গোল কাঠ উদ্ধার করে বন বিভাগ

img 20261103 wa0240
Print News

বাহুবলে সাতকাপন পূর্ব রসুলপুর বসতঘর থেকে ৩৫ টুকরো আকাশমণি গোল কাঠ উদ্ধার করে বন বিভাগ

 

হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতকাপন বসতঘর থেকে ৩৫ টুকরো আকাশমণি গোল কাঠ উদ্ধার করেছে পুটিজুরী বন বিট কর্মকর্তারা। জানাযায় , মঙ্গলবার (০৩ নভেম্বর) হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ চৌধুরী গোপন সংবাদ পেয়ে তার নির্দেশে বাহুবল উপজেলার পুটিজুরী বন বিট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফরেস্ট গার্ড (এফজি) মোঃ মিনহাজুর রহমান সহ অন্যান্য বন কর্মীরা রাত সাড়ে ৩ টা থেকে ভোর রাত ৫ টা পর্যন্ত উপজেলার সাতকাপন ইউনিয়নে পূর্ব রসুলপুর গ্রামে মোঃ কালা মিয়া ছেলে মোঃ সাইফুল মিয়া বসতঘর অভিযান পরিচালনা করে ৩৫ টুকরো আকাশমণি গোল কাঠ (৪৮.৮৪) ঘনফুট জব্দ করে। এসময় সংরক্ষিত বনাঞ্চলের আকাশমণি গাছ চোর সাইফুল মিয়া বন বিভাগের কর্মকর্তা ও অন্যান্য স্টাফদের টেরপেয়ে পালিয়ে যায়। পরে সকালে জব্দকৃত ৩৫ টুকরো আকাশমণি গোল কাঠ গুলো পুটিজুরী বন বিটে এনে হেফাজতে রাখা হয়েছে। শায়েস্তাগঞ্জ রেঞ্জের কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ চৌধুরী বিষয় টি নিশ্চিত করে জানান , শায়েস্তাগঞ্জ রেঞ্জের আওতাধীন বাহুবল উপজেলার পুটিজুরী বন বিট এর দায়িত্বশীল ফরেস্ট গার্ড (এফজি) মোঃ মিনহাজুর রহমান সহ অন্যান্য স্টাফরা বনের সরকারি সম্পদ এবং অবৈধ ভাবে কাঠ , বাঁশ পাচার রোধে বন বিভাগে নিয়মিত টহল ও স্থানীয় উপকারভোগীদের তাৎক্ষনিক তৎপরতা কারণে এই অভিযান টি সফল হয়। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa