
ঢাকা জালালাবাদ এসোসিয়েশনের নয় বিশিষ্ট সদস্যদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠন
সার্বিক উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং নয় বিশিষ্ট সদস্যদের নিয়ে আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২নভেম্বর ২০২৬) বিকেল ৫টায় পরিষদের জালালাবাদ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।আগামী ২৭শে নভেম্বর ২০২৬ অভিষেক অনুষ্ঠান নিয়ে আহ্বায়ক কমিটির মিটিংয়ে সভাপতিত্ব করেন আব্দুল মজিদ চৌধুরী ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি ডাঃ কামরুল হাসান তরফদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ড. জিয়াউল ইসলাম মুন্না সহ অনেক অতিথি উপস্থিত ছিলেন সভায় সবার সম্মতিক্রমে অভিষেক অনুষ্ঠান ২০২৬ এর মিটিংয়ে আহ্বায়ক আব্দুল মজিদ চৌধুরী ও
সদস্য সচিব মোঃ জাকির হোসেন মিলে সাক্ষর কৃত ৯ বিশিষ্ট কমিটি অনুমোদিত হয় প্রচার উপ কমিটি ।আহ্বায়ক মোঃ কুতুব উদ্দিন সোহেল
সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রনি, সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মজিদ, সদস্য মোঃ সিরাজুল ইসলাম বাচ্চু,
সদস্য মোঃ মাসুম মিয়া,
সদস্য সাহাদাত হোসেন কামাল খান,
সদস্য মোঃ সায়েদ আহমেদ সুমন,
সদস্য মোঃ জিয়াউর রহমান চৌধুরী,
সদস্য মোঃ আনোয়ার হোসেন শিপলু ।সভায় বক্তারা বলেন মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও মানবিক উন্নয়নে পরিষদকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। এ লক্ষ্যে কমিটির সকল সদস্যকে সম্মিলিতভাবে কাজ করার অনুরোধ করেন তিনি।সভায় আহবায়ক কমিটির সদস্যরা পরস্পরের সঙ্গে পরিচিত হন এবং পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় পরিষদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধি এবং সিলেট বিভাগের সামগ্রিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সভায় অংশগ্রহণকারী সকল প্রার্থী ও আহবায়ক কমিটির সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং পরিষদের কার্যক্রমকে এগিয়ে নিতে সবার সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।
![]()









