- - -

বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা ফেলে পালালেন সন্দেহভাজন

img 20261103 wa0086
Print News

বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা ফেলে পালালেন সন্দেহভাজন

 

কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং সীমান্ত এলাকায় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে ইয়াবাভর্তি পোটলা ফেলে পালিয়েছেন এক সন্দেহভাজন ব্যক্তি। পরে ওই পোটলা থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে উরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা এক ব্যক্তিকে সন্দেহ হলে তাঁকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তিনি হাতে থাকা পোটলাটি ফেলে নিকটবর্তী গ্রামের দিকে পালিয়ে যান।

পরে পোটলাটি তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে ঘটনাস্থল ও আশপাশে চিরুনি অভিযান চালানো হলেও তাঁকে আটক করা সম্ভব হয়নি।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa