- - -

উখিয়ায় গবাদিপশু পালনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ

img 20261102 wa0306
Print News

উখিয়ায় গবাদিপশু পালনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ

 

কক্সবাজারের উখিয়ায় গবাদিপশু পালনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং খামারিদের সচেতন করতে খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) উখিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার পালং গার্ডেনসংলগ্ন ছয়তারা এগ্রোফার্মে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন এলাকার খামারিরা অংশ নেন।

ছয়তারা এগ্রোফার্মের স্বত্বাধিকারী রেজাউল করিম রেজার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান চৌধুরী। এ ছাড়া উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মুজিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ছৈয়দ হোসেন বলেন, গবাদিপশু পালনকে লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। উন্নত জাত নির্বাচন, সুষম খাদ্য সরবরাহ, নিয়মিত টিকাদান এবং রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পশুর উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।

তিনি আরও বলেন, খামারিদের পশুর স্বাস্থ্য ব্যবস্থাপনা, উন্নত প্রজনন পদ্ধতি, আধুনিক গোয়ালঘর নির্মাণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পশুর অসুস্থতা দেখা দিলে দ্রুত প্রাণিসম্পদ দপ্তরের পরামর্শ নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

খামারিদের আধুনিক প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ গ্রহণ ও অর্জিত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিকল্পিতভাবে গবাদিপশু পালন করা গেলে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

সমাবেশ শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত খামারিদের বিনামূল্যে বিশেষ ওষুধের প্যাকেজ দেওয়া হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa