- - -

পানছড়িতে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৩ লাখ টাকার কাঠ জব্দ

img 20261031 wa0305
Print News

পানছড়িতে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৩ লাখ টাকার কাঠ জব্দ

 

খাগড়াছড়ির পানছড়িতে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৮৯ টুকরা সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাঠের মোট পরিমাণ ৮৯ দশমিক ৬৯ ঘনফুট। এসব কাঠের আনুমানিক জব্দমূল্য ২ লাখ ৮২ হাজার ৮২২ টাকা।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ও দুপুরে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে মধ্য ফাতেমানগর মগপাড়া এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় নায়েব সুবেদার সিগন্যাল মো. শাহীন আল মামুনের নেতৃত্বে পরিচালিত একটি বি-টাইপ টহলদল ৩১ টুকরা সেগুন কাঠ জব্দ করে। উদ্ধার করা এসব কাঠের পরিমাণ ৪৪ দশমিক ২৭ ঘনফুট এবং আনুমানিক জব্দমূল্য ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা।

এর আগে একই দিন বেলা ১১টা ৫৫ মিনিটে ফাতেমানগর মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ৩৯ টুকরা সেগুন কাঠ ও চার টুকরা গামারী কাঠ জব্দ করা হয়। এ সময় ৩৪ দশমিক ৮৮ ঘনফুট সেগুন এবং ১০ দশমিক ৫৪ ঘনফুট গামারী কাঠ উদ্ধার করা হয়। এসব কাঠের আনুমানিক জব্দমূল্য ১ লাখ ২৭ হাজার ৮৭৭ টাকা।

দুটি অভিযানে জব্দ করা কাঠের মধ্যে রয়েছে ৭০ টুকরা সেগুন ও চার টুকরা গামারী কাঠ। উদ্ধার করা কাঠের মোট পরিমাণ ৮৯ দশমিক ৬৯ ঘনফুট এবং আনুমানিক জব্দমূল্য ২ লাখ ৮২ হাজার ৮২২ টাকা।

জব্দ করা কাঠ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa