- - -

রাঙ্গুনিয়া একটি শান্তির জনপদ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Print News

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাঙ্গুনিয়া একটি শান্তির জনপদ। এখানে অতীতে কেউ কখনো অশান্তি সৃষ্টি করতে পারেনি। ভবিষ্যতেও এখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে হবে, অশান্তির অপচেষ্টা সবাই মিলে প্রতিহত করবো।
গতকাল ৭ অক্টোবর দুপুরে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমাদের দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব সম্প্রদায় মিলেমিশে একাকার। সব সম্প্রদায়ের মানুষের মিলিত রক্তের স্রোতে এই দেশ স্বাধীন হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, রাঙ্গুনিয়ায় শান্তি-সম্প্রীতি যাতে কেউ বিনষ্ট করতে না পারে সেদিকে দৃষ্টি রাখবেন। আপনারা বুক ফুলিয়ে হাঁটবেন। এই দেশ আপনাদের, এই মাটি আপনাদের। কেউ শান্তি বিনষ্টের চেষ্টা চালালে আমরা সবাই মিলে প্রতিহত করবো।
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘একটি পরিবার রাঙ্গুনিয়ায় দীর্ঘদিন ধরে শাসন করে আসছিল। তারা নির্বাচন এলে সনাতন সম্প্রদায়ের ওপর নির্যাতন চালাতো। তাদের অনুসারীরা, তাদের প্রেতাত্মারা এখনো রাঙ্গুনিয়ায় আছে, নির্বাচন এলে সরব হয়। সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
নির্বাচনের বিষয়ে মন্ত্রী বলেন, সামনে নির্বাচন, আমি আপনাদের কাছে এটুকু নিবেদন করবো যে, গত ১৫ বছরে অমানুষিক কষ্ট করে এলাকায় সময় দিয়েছি। ১৫ বছর আগের কথা মনে করেন, এলাকায় কী পরিমাণ উন্নয়ন হয়েছে, সেই কথা দয়া করে সাধারণ মানুষকে মনে করিয়ে দেবেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুপায়ন সুশীলের সঞ্চালনায় সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। উদ্বোধনী বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। প্রধান বক্তা ছিলেন জেলার সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন।
এতে রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খাঁন এবং জেলা, রাঙ্গুনিয়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পূজা পরিষদের নেতারা বক্তব্য রাখেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শৈবাল চক্রবর্তীকে সভাপতি এবং সুপায়ন সুশীলকে পুনরায় রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa