
পটিয়ায় গাছের ডাল কাটার সময় বিদ্যুত স্পষ্ট হয়ে যুবকের মৃত্যু
পটিয়ার বাথুয়ায় গাছের ডাল কাটার সময় বিদ্যুত স্পষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে । নিহত যুবকের নাম এলিন বড়ুয়া (২৮) । শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এলিন বড়ুয়া ওই গ্রামের বিষুময় বড়ুয়ার পুত্র। তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মচারী ছিলেন।
স্হানীয় সূত্রে জানা যায় , এলিন শুক্রবার সকাল বেলা গাছের ডাল কাটার সময় অসাবধান বশত : বিদ্যুৎ এর তার স্পষ্ট হন । পরে স্হানীয় ‘রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । পটিয়া পিডিবি অফিসের নির্বাহী প্রকৌশলী বলেন, যে সব স্হানে বিদ্যুৎ এর লাইনে র উপরে গাছের ডাল রয়েছে , সে সব গাছের ডাল কাটার সময় বিদ্যুৎ লাইন বন্ধ রাখার জন্য পিডিবি অফিস ‘কে অভিহিত করতে হয়। এই ক্ষেত্রে তা করা হয়নি। তিনি ভবিষ্যতে সবাইকে সতর্কতা অবলম্বন করার আহবান জানান।
![]()









