- - -

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রামের প্রীতি সম্মিলন ও সেমিনার সম্পন্ন

Print News

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রামের প্রীতি সম্মিলন ও সেমিনার সম্পন্ন

 

বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রাম শাখার উদ্যোগে বৃহত্তর চট্টগ্রামের জনসংযোগ পেশাজীবীদের প্রীতি সম্মিলন-২০২৩ বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। উক্ত সম্মিলনে চট্টগ্রামে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের জনসংযোগবিদ, কমিনিউকেশন, ব্র্যান্ডিং, ইনফরমেশন, পাবলিকেশন, মিডিয়া এবং কর্পোরেট কোম্পানির অর্ধশতাধিকেরও অধিক জনসংযোগ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। গতকাল ৬ অক্টোবর ২০২৩ খ্রি. শুক্রবার বিকাল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বন্দরনগরীর পর্যটন কেন্দ্র ফয়’স লেকের সী ওয়ার্ল্ডে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রামের জনসংযোগ পেশাজীবীদের এক মিলনমেলা বসে। উক্ত সম্মিলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জনসংযোগ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক জনাব এ.এস.এম. বজলুর হক রানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জনসংযোগ সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব মনিরুজ্জামান টিপু। বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি বিশিষ্ট কবি ও নাট্যজন জনাব অভীক ওসমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমিতির সাধারণ সম্পাদক জনাব সাইফুদ্দিন আহমদ সাকীর সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক উপ-কমিটির আহ্বায়ক জনাব খলিলুর রহমান। অনুষ্ঠানে চট্টগ্রামের জ্যেষ্ঠ জনসংযোগ পেশাজীবীদের মধ্যে এ সময় আরও বক্তব্য রাখেন জনাব এ.কে.এম. বেলায়েত হোসেন ও জনাব শফিকুল আলম খান প্রমুখ।

এ উপলক্ষ্যে “সঙ্কটকালীন যোগাযোগ ও জনসংযোগ” শীর্ষক এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জনসংযোগ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব এ.এস.এম. বজলুর হক রানা। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল- জনসংযোগবিদদের আনন্দ আড্ডা, নৌকা ভ্রমণ, চা চক্র, কৌতুক, আবৃত্তি, গান, প্রীতি নৈশভোজ, ফটোসেশন, উপহার সামগ্রী বিতরণ প্রভৃতি। উল্লেখ্য যে, “ Everything you do or say is PR” স্লোগানে বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রাম শাখার উদ্যোগে এই সম্মিলন আয়োজন করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa