
৬ অক্টোবর রোজ শুক্রবার ২০২৩ ১০নং ওয়ার্ড উত্তর কাট্টলীর বায়তুর রহমত জামে মসজিদ জুমার নামাজের জামাত পূর্ব বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, চট্টগ্রাম ৪- আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জননেতা লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। তিনি বলেন, অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অপরাধের সাথে জড়িত কেউ কেন আমাদের জনপ্রতিনিধি হবেন?
মোহাম্মদ ইমরান আরো বলেন, জনপ্রতিনিধিরা আল্লাহভীরু এবং দায়িত্বের প্রতি একাগ্রচিত্ত হলে আমাদের কাজকর্ম, লেনদেন সবকিছু মানবতার কল্যাণে ব্যয়িত হবে- যা মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির কারণ।
এ সময় বায়তুর রহমত জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ সাইফুল আজম বাবর আজহারী, পেশইমাম মাওলানা রুকন উদ্দীন ইরফান, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ নেওয়াজ আজমী, মোহাম্মদ আলী আজমী মারুফ, মোহাম্মদ ইউছুপ, মোহাম্মদ আলম, মোহাম্মদ ইছহাক চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
![]()









