- - -

মিয়ারহাটে ডিকেবিডিসি’র ২৬ তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

img 20261028 wa0208
Print News

মিয়ারহাটে ডিকেবিডিসি’র ২৬ তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

 

স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং রক্তের গ্রুপ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) উপজেলার মিয়ারহাট স্কুল মাঠে ডিকেবিডিসি’র উদ্দ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আসন্ন শিকারমঙ্গল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ রিয়াজ হাওলাদারের সার্বিক সহযোগিতায় ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে সচেতনতা তৈরি,রক্তের গ্রুপ জেনে জরুরি প্রয়োজনে মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়ে এ কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

আয়োজকরা জানান, মানুষের কল্যাণে বিভিন্ন কাজ করে যাচ্ছে মোঃ রিয়াজ হাওলাদার। এরই ধারাবাহিকতায় এই ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করা হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে তিনি পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডি কে ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি খন্দকার জিহাদ, সাধারণ সম্পাদক সাদিক সরদার, প্রচার সম্পাদক বি এম মামুন,
জীবন আহমেদ, সাগর বৈরাগী, ইমন সরদার, সিফাত খান, বিএম রাজু, তানভীর হাসান, সিয়াম কাজী, কাজী সিয়াম, আরমান কাজী সহ অন্যান্য সদস্যরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa