- - -

কালকিনিতে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

img 20261027 wa0136
Print News

কালকিনিতে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

 

মাদারীপুরের কালকিনিতে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ মার্জিনা আক্তার।

সভায় মাদকাসক্তি, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এসব সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa