
প্রত্যাশিত মডেল ইউনিয়ন গঠনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে চেয়ারম্যান পদে মোঃ জহিরুল ইসলাম
আসন্ন ১নং বাউসী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় সরব হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মোঃ জহিরুল ইসলাম।
“চলো এক সাথে গড়ি বাংলাদেশ” — এই স্লোগানকে সামনে রেখে তিনি ১নং বাউসী ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফ ভিত্তিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বর্তমানে সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১নং বাউসী ইউনিয়ন শাখা, বারহাট্টা, নেত্রকোনা হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনী ইশতেহারে তার অঙ্গীকারসমূহ:- গ্রামীণ অবকাঠামো উন্নয়ন
– শিক্ষা ও যুব উন্নয়ন
– আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা
– দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ
– সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা
– অর্থনৈতিক সমৃদ্ধি ও রাজস্ব বৃদ্ধি
– ধর্মীয় ও সাংস্কৃতিক উন্নয়ন
– ডিজিটাল ও স্মার্ট ইউনিয়ন গঠন
স্থানীয় ভোটারদের সাথে আলাপকালে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবো। ১নং বাউসী ইউনিয়নকে একটি প্রত্যাশিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আপনাদের সকলের দোয়া ও সমর্থন চাই।”
চেয়ারম্যান পদে মোঃ জহিরুল ইসলামকে নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
![]()









