- - -

যশোর সদর সাব রেজিস্ট্রার কতৃক রেলগেট প.পাড়ায় নালিশী জমির তদন্ত প্রতিবেদন পেশ

img 20261025 wa0154
Print News

যশোর সদর সাব রেজিস্ট্রার কতৃক রেলগেট প.পাড়ায় নালিশী জমির তদন্ত প্রতিবেদন পেশ

একের পর এক মামলায় দিশেহারা যশোর রেলগেটের আব্দুর রাজ্জাক। ভূমিদস্যু চক্রের এমনি এক মামলায় তদন্ত রিপোর্ট দিয়েছেন যশোর সদর সাব রেজিস্টার। অভিযোগ উঠেছে ভূমিদস্যু চক্র রেলগেট পশ্চিম পাড়ায় মূল্যবান দেড় বিঘা জমি জবর দখলে রেখেছে।
কতোয়ালি যশোর সি আর মামলা ৫৯১ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন সাব রেজিস্ট্রার আমিনা বেগম। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৪ এর (ক ), (খ), (ঙ), (চ), ৫ এর ((ক), (ঘ), ১০ ও ১৬ ধারায় আনীত অভিযোগ তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন নিবন্ধন অধিদপ্তরের মহা পরিদর্শক, নিবন্ধন শামীমা আফরোজ। স্মারক নম্বর জেলা রেজিস্ট্রার যশোর এর স্মারক নং ১০. ০৫. ৪১০০. ১০১. ৯৯. ০০১. ২৬-৩৭৯ তারিখ ২৯/০৪/২০২৬।
সদর সাব রেজিস্ট্রার তার মতামতে উল্লেখ করেছেন, নালিশী জমি বর্তমানে বাদি ইসলাম গঙের দখলে রয়েছে। সেখানে আসামিদের দখলের নির্ভরযোগ্য প্রমান পাওয়া যায়নি। বাদি জমির হাল খাজনা পরিসোধের রশিদ দেননি। আসামিদের তথ্য অনুযায়ী শার্সা সহকারী জজ আদালত যশোরে ২৭১/১৬, বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল আদালত যশোরে এলএসটি ৪৭/২৫মোকদ্দমা চলছে।
অভিযোগকারী একই এলাকার মৃত অলি মোহাম্মদের ছেলে ইসলাম। আসামিরা হলেন ঢাকা কেরানিগঞ্জ তারা নগর ইউনিয়নের মৃত নূর উদ্দিনের ছেলে সালাউদ্দিন টিঙ্কু, তার বোন পারভীন সুলতানা ও নাসরিন সুলতানা (রুমা ) যশোর রেলগেট পশ্চিমপাড়ার মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুর রাজ্জাক, একই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে মোঃ হোসেন গুলিয়া ও মৃত মুহাম্মদ সরদারের ছেলে আব্দুর রব।
নালিশী জমির ২২ শতক জমির মালিক সাবেক বাটা ম্যানেজার নূর উদ্দিন ক্রয় সূত্রে মালিক।
অভিযোগকারী ২৩/০১/৬৯ তারিখে রেজিস্ট্রিকৃত ১০৮১ এবং ১৬/০৩/১৯৮২ তারিখে রেজিস্ট্রিকৃত ৬১১৯ দলিল জাল দাবি করেন। বাদি তার জবর দখলকৃত জমি আসামিরা দখল করার চেষ্টা করছে দাবি করেন। বাদি তার স্বাক্ষী হিসাবে নিজের ভাই লাল বাবু, দুলাভাই আবুল বাসার স্বাক্ষী দিয়েছেন। তবে মামলার ১, ২ ও ৫ নং স্বাক্ষী হাজির হননি। ১নং স্বাক্ষী আব্দুর রাজ্জাক মাস্টার।
সংবাদ প্রতিবেদকের কাছে বাদি পক্ষ কোন মন্তব্য করেননি। তবে আসামিরা জানান তারা এ পর্যন্ত প্রায় অর্ধশত মামলার আসামি হয়েছেন। এসব মামলায় তারা বারে বারে হয়রানি হচ্ছেন। মূলত: ইসলাম, তার ভাই লাল বাবু, আব্দুস সালাম, বোন রোজিনা, মুন্নী, গুলশান ও দুলাভাই আবুল বাসার এসব মামলার বাদি। এরা ভূমিদস্যু চক্র।
এলাকাবাসী এই মামলাবাজ চক্রের হাত থেকে মুক্তির পথ খুঁজছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa