
নাজিরহাট সিটি গার্ডেন কেজি স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার প্রাণকেন্দ্র নাজিরহাটে অবস্থিত নাজিরহাট সিটি গার্ডেন কেজি স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে স্কুলের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।আলোচনা পূর্বে মিলাদুন্নবী উপলক্ষে চিত্রঙ্গন,ক্বেরাত, হামদ -নাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কাতার প্রবাসী ও শিক্ষানুরাগী মোহাম্মদ মাসুদ নূর,
বিশেষ অতিথি ছিলেন মাওলানা আনিছুর রহমান আলকাদেরী।
আলোচনা শেষে প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তোলে দেন অতিথিগণ।
মাষ্টার সাজ্জাদ হোসেন এর পরিচালনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইমা আক্তার, নিহা আহমেদ,সুকন্যা দেবী,উম্মে হাবিবা ইশা,শাহারিয়া আলম ঈশাসহ শিক্ষক -শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন বিশেষ অতিথি মাওলানা আনিছুর রহমান আলকাদেরী।
![]()









