- - -

ঘোড়াঘাটের চার ইউনিয়নে একাধিক সড়ক উন্নয়নকাজের উদ্বোধন।

img 20261017 wa0001
Print News

ঘোড়াঘাটের চার ইউনিয়নে একাধিক সড়ক উন্নয়নকাজের উদ্বোধন।

​

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের যাতায়াত সুগম করতে চার ইউনিয়নে একাধিক সড়ক উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
​শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার ঘোড়াঘাট, পালশা, সিংড়া ও বুলাকীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
​উদ্বোধন করা সড়কগুলোর মধ্যে রয়েছে ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের চোপাগাড়ী-হাটপাড়া সড়ক ও বানিয়াল পাকা রাস্তা; ২ নম্বর পালশা ইউনিয়নের পালশা ভিলেজ সড়ক; ৩ নম্বর সিংড়া ইউনিয়নের চানপাড়া বাজার হয়ে ভর্ণীপাড়া বাজার সড়ক এবং ভর্ণাপাড়া উচ্চবিদ্যালয় থেকে সাতপাড়া হয়ে গোবিন্দপুর পর্যন্ত সড়ক। এছাড়া ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি বাজার থেকে কৈপাড়া হিন্দুপাড়া পর্যন্ত সড়ক উন্নয়নকাজেরও উদ্বোধন করা হয়।
​স্থানীয়রা জানান, এসব সড়ক উন্নয়নকাজ বাস্তবায়িত হলে চার ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। এর ফলে কৃষিপণ্য পরিবহন, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানা বিএনপির সভাপতি শাহ মো. শামিম হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল ইসলাম লাবল্লু, ঘোড়াঘাট পৌরসভার মেয়র মো. আব্দুল সাত্তার মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল-আল-মামুন কাওসার শেখ এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান।
​এ সময় ঘোড়াঘাট থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa