
রোটারি ক্লাব অব রিভারাইন হালদা’র জেলা গভর্ণর অফিসিয়াল ক্লাব পরির্দশন, ক্লাব অ্যাসেম্বলি ও নিয়মিত সভা গত ২৫ সেপ্টম্বর’২০২৩,নগরীর চট্টগ্রাম ক্লাবে, ক্লাব সভাপতি রোটারিয়ান নুরুল আমিন আতিক’র সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় রোটারি ক্লাব অব রিভারাইন হালদা’র সেবা কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক জেলা ৩২৮২বাংলাদেশের গভর্ণর প্রকৌশলী মো:মতিউর রহমান এমপিএইচএফ.বি.এমডি সন্তোষ প্রকাশ করেন এবং অ্যাসেম্বলিতে সকল রোটারিয়ানদের ক্লাব সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন রোটারির মুলমন্ত্র সেবা প্রদান, সারা বিশে^ রোটারিয়ানরা মানব সেবায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে, সমাজে সুবিধা বঞ্চিত মানুষের কর্ম করে বেঁচে থাকার জন্য প্রতিটি ক্লাব ও প্রতিটি রোটারিয়ানকে কাজ করে যেতে হবে।দ্যা রোটারি ফাউন্ডেশনে আমাদের প্রত্যেক রোটারিয়ানদের সাধ্যমত সহযোগিতা প্রদান করে রোটারির মাধ্যমে দেশ ও আন্তর্জাতিক ভাবে অসহায় মানুষের জন্য কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, আমরা হোম ফর হোমলেস স্লোগানের মধ্যে দিয়ে প্রতিটি ক্লাব যদি অসহায় পরিবারকে একটা করে সেমিপাকা ঘর র্নিমাণ করে দিতে পারি তাহলে সমাজে হাজারো গৃহহীন কিছু মানুষ আবাসনের স্থান পাবে।নারীরা এখন সমাজ ও দেশের প্রতিটি কাজে অবদান রাখছে, তাদের কাজের স্বীকৃতি দিয়ে নারী রোটারিয়ানদের সংখ্যা বৃদ্ধি সহ ক্লাব পরিচালনার নানান দিক তুলে ধরেন। ক্লাব এসাইন এসিসট্যান্ট গর্ভণর পিপি মোহাম্মদ জাবেদ পিএইচএফ,এমসি বলেন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা পরিবারের প্রতিটি সদস্য এভরি রোটারিয়ান, এভরি ইয়ার, টিআরএফ ফান্ড ও পোলিও ফান্ডে সহযোগিতা করার অঙ্গীকারবদ্ধ এবং ক্লাব প্রেসিডেন্ট নুরুল আমিন আতিক ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা সমাপ্তি করেছে এবং হোম ফর হোমলেস বাড়ী নির্মাণ সহ বেশ কিছু প্রজেক্ট চলমান বলে জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিষ্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি পিপি সামশুল আলম রিপন, এডিশনাল এরিয়া ডাইরেক্টর পিপি এমদাদুল আজিজ চৌধুরী, জোনাল কো-অর্ডিনেটর পিপি এম.দিদারুল আলম, ডিস্ট্রিক ইন্সটোলেশন চেয়ারম্যান সিপি মোহাম্মদ ওমর আলী ফয়সল এমপিএইচএফ, জিএমএল পাবলিকেশন চেয়ারম্যান ফোরকান উদ্দিন, ক্লাব সেক্রেটারী এডভোকেট পাপড়ী সুলতানা, কোষাধ্যক্ষ মোঃ হোসেন, ডিপুটি ডিস্ট্রিক্ট সেক্রেটারী পিপি মোহাম্মদ খোরশেদুল আলম, ডিস্ট্রিক্ট ডিপুটি গর্ভণর ও ক্লাব ট্রেইনার পিপি প্রকৌশলী মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী পিএইচএফ, ভার্সূয়ালে অংশগ্রহন ডিপুটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পিপি আনজুমান আরা বেগম, সহ-সভাপতি ফারহানা আফরোজ পিএইচএফ, ডাইরেক্টর ক্লাব সার্ভিস আলহাজ¦ মোহাম্মদ জসিম উদ্দিন পিএইচএফ, জয়েন সেক্রেটারী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, এডিটর আর্কিট্যাক্ট এরশাদুল আলম, ডাইরেক্টর কমিউনিটি সার্ভিস মোঃ আবদুল আজিজ, চীপ সার্জেন্ট এট আরমস প্রকৌশলী আবুল আজাদ, সদস্য শিমুল মুহুরী, নুরুল হুদা, রোটরিয়ান জান মুহাম্মদ আবদুল্লাহ,সহ-সভাপতি আরসি অব চিটাগাং খুলশী প্রমূখ।
![]()









