
আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১ টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের হিসাব রক্ষক সোহান পারভেজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনা জাহান, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন, শিক্ষক নূরুল হুদা প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
![]()









