- - -

নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স

img 20261012 wa0323
Print News

নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স

 

ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিত করতে নীলফামারীতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুর ২টায় নীলফামারী শহর সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে উপজেলা প্রশাসন ও শহর সমাজসেবা কার্যালয়, নীলফামারীর আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত কেন্দ্রীয় অবহিতকরণ প্রেস কনফারেন্সে বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি। এ সময় তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে প্রচার-প্রচারণায় এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

নীলফামারীতে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ মাছুম আলী, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন, নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সভাপতি হাসান রাব্বি প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব আব্দুল মোমিন।

এ সময় শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন জানান, নীলফামারী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট খানার সংখ্যা ১৭ হাজার ৬১৬টি। এসব খানার তথ্য সংগ্রহের জন্য ৩২ জন তথ্য সংগ্রহকারী কাজ করবেন। তাঁদের কার্যক্রম তদারকির দায়িত্বে থাকবেন ৩ জন সুপারভাইজার।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa