- - -

মো রাইসুল উদ্দিন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত

Print News

চট্টগ্রামভিত্তিক শিল্প প্রতিষ্ঠান এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান মো. রাইসুল উদ্দিন সৈকত বাংলাদেশ ক্যারম ফেডারেশনের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। গত ২৭ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট (নং–জাক্রীপ/নির্বাচন–২০২৩ /ক্যারম/১৯৭১) প্রকাশিত প্রজ্ঞাপনে দেখা যায় সহ–সভাপতি তিনটি, সাধারণ সম্পাদক পদে একটি, যুগ্ম সম্পাদক পদে ২টি কোষাধাক্ষ পদে ১টি এবং সদস্য পদে ১৫টি সহ মোট ২২টি পদে নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচিত সহ–সভাপতি তিনজন হলেন, কমান্ডার তানভীর আহমেদ, গাজী আফরোজ বিনতে মনসুর, অ্যাডভোকেট আসলাম খান, সাধারণ সম্পাদক পদে আশরাফ আহমেদ লিয়ন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাফরুল আহসান বাবুল ও মো. সাজ্জাদ।
কোষাধক্ষ্য পদে হাসনাইন ইমতিয়াজ শিহাব। নির্বাহী সদস্য পদে মোঃ রুহুল আমিন, চৌধুরী লিটন বড়ুয়া, এস এম শিহাব মামুন শামীম, এস এম শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জাফর ইকবাল, রাহাত তরফদার, শামসুজ্জামান রতন, আব্দুল্লাহ আল আমিন, দ্বীন ইসলাম, মোহাম্মদ আলমগীর হোসেন, মো. রাইসুল উদ্দিন সৈকত, মহসীন ও মোহাম্মদ আনোয়ার হোসেন জয় নির্বাচিত হন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa