- - -

স্থগিতাদেশ প্রত্যাহার

Print News

রাজধানীর বকশিবাজারের সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা কমিটির উপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। গতকাল ৩ অক্টোবর রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর বিকেলে শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এমন কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছিল।
চলতি বছরের ২০ জুলাই সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মুরাদ হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম বরকতকে একবছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। একই সঙ্গে পরবর্তী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে।
কিন্তু গত ২৮ সেপ্টেম্বর দিনগত রাত ৩টার দিকে মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা সংঘর্ষে জড়ান। ফলে মাত্র ২ মাস ৯ দিনের মাথায় কমিটি স্থগিত করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa