- - -

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

img 20261008 wa0383
Print News

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

 

মাত্র তিন বছরের সন্তানকে রেখে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কৃষি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমানের স্ত্রী সাবিহা বিনতে লিপি। জটিল ফুসফুসের রোগে আক্রান্ত সাবিহা বর্তমানে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। তাকে বাঁচাতে জরুরি ভিত্তিতে উভয় ফুসফুস প্রতিস্থাপনের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ চিকিৎসায় প্রয়োজন প্রায় ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।

সাবিহা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) আর্কিটেকচার বিভাগের স্প্রিং-২০১২ ব্যাচের সাবেক শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তিনি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ (আইএলডি) নামে জটিল ও গুরুতর ফুসফুসের রোগে ভুগছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা ডাবল লাং ট্রান্সপ্লান্ট বা উভয় ফুসফুস প্রতিস্থাপনের পরামর্শ দেন।

পরিবার সূত্রে জানা গেছে, সাবিহার রোগটি বর্তমানে দ্রুত অগ্রসরমান পর্যায়ে রয়েছে। সর্বশেষ এইচআরসিটি স্ক্যানের প্রতিবেদনে তার ফুসফুসের প্রায় ৪০ শতাংশ অংশ রোগে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। রোগের অগ্রগতি অব্যাহত থাকলে ধীরে ধীরে ফুসফুসের কার্যক্ষমতা আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকেরা। তাই আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে দীর্ঘমেয়াদি চিকিৎসার পাশাপাশি ফুসফুস প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে।

সাবিহার চিকিৎসায় এরই মধ্যে দেশে ও বিদেশে বিপুল অর্থ ব্যয় করেছে পরিবারটি। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ের ফলে তাদের আর্থিক সক্ষমতাও প্রায় শেষ হয়ে এসেছে। এর মধ্যে ফুসফুস প্রতিস্থাপনের ব্যয়ের পাশাপাশি প্রি-ট্রান্সপ্লান্ট মূল্যায়ন, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, হাসপাতালে ভর্তি, অস্ত্রোপচার, আইসিইউ, ওষুধ এবং প্রতিস্থাপনের পরবর্তী চিকিৎসা ও নিয়মিত ফলোআপের ব্যয় বহন করতে হবে।

এত বিপুল অর্থের সংস্থান একার পক্ষে সম্ভব নয় জানিয়ে দেশ-বিদেশের সামর্থ্যবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে সাবিহার পরিবার।

সাবিহার জীবনের সঙ্গে এখন জড়িয়ে আছে তার মাত্র তিন বছরের সন্তানটির ভবিষ্যৎও। মায়ের স্নেহ, ভালোবাসা ও নিরাপত্তার ওপর নির্ভর করেই বেড়ে উঠছে শিশুটি। মায়ের অসুস্থতার গভীরতা বোঝার মতো বয়স এখনও হয়নি তার। তাই মাকে সুস্থ করে তার কাছে ফিরিয়ে দেওয়াই এখন পরিবারের সবচেয়ে বড় প্রত্যাশা।

মরণব্যাধির সঙ্গে লড়াই করেও স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন সাবিহা। তার পরিবারও আশা করছে, মানুষের সম্মিলিত সহযোগিতায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে দ্রুত তার চিকিৎসা ও ফুসফুস প্রতিস্থাপনের ব্যবস্থা করা সম্ভব হবে।

একজন মায়ের জীবন বাঁচাতে এবং তিন বছরের শিশুটিকে তার মায়ের সান্নিধ্যে ফিরিয়ে দিতে সমাজের সামর্থ্যবান মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেছে পরিবারটি।

আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যম

১. ব্যাংক এশিয়া
অ্যাকাউন্টের নাম: Sahanaz Haque
অ্যাকাউন্ট নম্বর: 04434000714
শাখা: Moghbazar Branch
অ্যাকাউন্টের ধরন: Savings Account
রাউটিং নম্বর: 070274187
SWIFT Code: BALBBDDH

২. অগ্রণী ব্যাংক লিমিটেড
অ্যাকাউন্টের নাম: Md. Mahfuzur Rahman
অ্যাকাউন্ট নম্বর: 0200022065832
শাখা: Gopalganj Science & Technology University Branch
অ্যাকাউন্টের ধরন: Savings Account
রাউটিং নম্বর: 010350061

৩. বিকাশ (পার্সোনাল): 01680942429
রেফারেন্স: Sabiha

৪. নগদ (পার্সোনাল): 01673266700
রেফারেন্স: Sabiha

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa