- - -

আদমদীঘিতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা কামরুজ্জামান

img 20261009 wa0116
Print News

আদমদীঘিতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা কামরুজ্জামান

 

জনপ্রতিনিধি নন, তবুও মানুষের দূর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে এলাকার চলাচলের গ্রামীণ রাস্তা সংস্কার করছেন বিএনপি নেতা ও সম্ভাব্য মেম্বার প্রার্থী কামরুজ্জামান।
আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির ৬নং ওয়ার্ড কাঞ্চনপুর হালদার জেলেপাড়ায় ৩টি ইট সোলিং রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। এই মহৎ কাজের জন্য এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী কামরুজ্জামান।

জানা গেছে, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির ৬নং ওয়ার্ড কাঞ্চনপুর হালদার জেলেপাড়ায় দীর্ঘদিন যাবৎ কয়েকটি রাস্তায়তে চলাচল করাই ছিল গ্রামবাসীর জন্য বড় দূর্ভোগ। এতে সাধারণ মানুষের কৃষিপণ্য, অসুস্থ রোগী কিংবা গর্ভবতী নারী হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে বেড়ে যেত ভোগান্তি। অনেক সময় যানবাহন প্রর্যন্ত ঢুকতে পারত না গ্রামে। জনপ্রতিনিধি না হয়েও মানুষের এই দূর্ভোগ দুর করতে এগিয়ে আসেন কামরুজ্জামান। তিনি মানুষের দূর্ভোগের কথা চিন্তা করেই ব্যক্তিগত উদ্যোগে ওই গ্রামের ৩টি ইট সোলিং রাস্তা সংস্কার কাজ করছেন।
বিএনপি নেতা ও সম্ভাব্য মেম্বার প্রার্থী কামরুজ্জামান বলেন, চাঁপাপুর ইউপির ৬নং ওয়ার্ড কাঞ্চনপুর হালদার জেলেপাড়ায় দীর্ঘদিন যাবৎ কয়েকটি রাস্তা সংস্কারের অভাবে সাধারণ মানুষের চলাচলে নানা সমস্যায় পরছিলেন। সেই রাস্তা গুলি আমার নিজ উদ্যোগে তা সংস্কার করছি ভবিষ্যতে যে কোন সামাজিক কাজে আমি সব সময় পাশে থাকবো। তিনি আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনে জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সর্বোচ্চ সেবা দিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ। তার এই মহৎ উদ্যোগে বদলেছে গ্রামের মানুষের চলার পথ, কুড়িয়েছেন ভালোবাসা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa