- - -

রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে

img 20261006 wa0036~2
Print News

রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক—বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এই পথটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ২০০৯ সালে দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের ৩য় অ্যালবাম বন্ধ জানালার একটি জনপ্রিয় গান ছিলো রাস্তা মানে অবারিত নদী। এই গানটি তুহিনের কন্ঠ থেকে ছড়িয়ে পড়েছিলো গান পাগলদের মাঝে আর আজ সেই গানই যেনো বাস্তব হয়ে রাস্তা আবার নদী হয়ে যাচ্ছে বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর পর্যন্ত! কাদা-পানির খানাখন্দে বুঝার কোনো উপায় নেই এটি রাস্তা নাকি নদী!

​সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা তলিয়ে যায় নর্দমার পানিতে। ফলে এই পথ দিয়ে যাতায়াতকারী স্থানীয় হাজার হাজার মানুষ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও সাধারণ পথচারীরা প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ছোট-খাটো যানবাহন চলাচলেও ঘটে প্রতিনিয়ত দুর্ঘটনা।

স্থানিয় বাসিন্দা রুবেল মিয়া বলেন, আমাদের কষ্ট দেখার কেউ নেই। সবাই শুধু প্রতিশ্রুতি দিয়েই শেষ।

মানিক দাস বলেন, বৃষ্টি হলে আমাদের খুব খারাপ অবস্থা হয়। বাচ্চারা স্কুলে যেতে পারে না। দ্রুত রাস্তাটি ঠিক না করলে খাল হয়ে যাবে।

পরান আহমেদ বলেন, নতুন কেউ এখানে এলে রাস্তাকে খাল মনে করবে।

অটোরিকশা চালক সিদ্দিক বেপারী বলেন, গাড়ী চালাইতে পারি না। অবস্থা খুব খারাপ।

এলাকার সর্বস্তরের জনগণ ও ভুক্তভোগীরা স্থানিয় সংসদ সদস্যের (এমপি) সুদৃষ্টি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন। জনদুর্ভোগ লাঘবে এবং যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করতে বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর পর্যন্ত এই সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা করার জন্য।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa