- - -

লাফার্জহোলসিম বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে পৌর বিএনপির আহবায়ক সামছুর সাথে জাতীয়তাবাদী শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ 

Print News

লাফার্জহোলসিম বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে পৌর বিএনপির আহবায়ক সামছুর সাথে জাতীয়তাবাদী শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ছাতকে পৌর শহরের ৩নং ওয়ার্ডে ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান সামছু’র বাসভবনে গিয়ে বুধবার রাতে লাফার্জহোলসিম বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আগামী ৩০ শে আগষ্ট নির্বাচনকে সামনে রেখে এক সৌজন্যে সাক্ষাৎ করেন। নির্বাচনকে সামনে রেখে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সমর্থিত সম্মিলিত শ্রমিক ঐক্য মনোনীত পরিষদের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন এবং ছাতক পৌর বিএনপির আহবায়ককে নির্বাচন বিষয়ে অবগত করেন ও তার পরামর্শ নেন। সাক্ষাতকালে পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান সামছু নির্বাচনে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন শ্রমিক নেতৃবৃন্দ কে। এসময় সাক্ষাতকালে উপস্থিত ছিলেন সম্মিলিত শ্রমিক ঐক্য মনোনীত পরিষদের নেতৃবৃন্দ-সভাপতি প্রার্থী এ. কে. এম লুৎফুল আলম, সহ-সভাপতি প্রার্থী মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী আলী হোসেন সৈয়দ, সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ হানিফ, অর্থ সম্পাদক মোঃ ছালেক মিয়া, প্রচার সম্পাদক কামাল হোসেন ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহ আলমসহ নেতৃবৃন্দ প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa