
একদিন বাংলাদেশ – পাকিস্তান – আফগানিস্তান ভারতের অংশ হবেঃ রামদেব
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবার ভারতের সঙ্গে যুক্ত হবে বলে মন্তব্য করেছেন ভারতের যোগগুরু রামদেব। এজন্য ভারতীয়দের একটু ধৈর্য্য ধরার আহবান জানিয়েছেন তিনি। এই যোগুরু দাবি করেছেন, ভারতে কোনো ধর্ম হুমকির মুখে নেই। সোমবার (১৭ আগস্ট ) ভারতের ছত্তিশগড়ের রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রামদেব। তিনি আরও বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা নির্যাতন ও অবিচারের শিকার হচ্ছেন। যা মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় নিষ্ঠুরতার ঘটনাগুলোর মধ্যে পড়ে। রামদেব বলেন, হিন্দু, মুসলমান বা খ্রিস্টান কোনো ধর্মই ভারতে হুমকির মুখে নেই। তাঁর মতে, দেশের সম্মান, মর্যাদা ও রাষ্ট্রীয় ব্যবস্থার উন্নয়নই এখন বেশি গুরুত্বপূর্ণ। তিনি ভারতকে বিশ্বের সেরা গণতন্ত্র হিসেবে দেখতে চান বলেও মন্তব্য করেন। একই সঙ্গে অর্থনীতি শক্তিশালী করা, রুপির মূল্য বৃদ্ধি এবং ভারতীয় পাসপোর্টকে আরও শক্তিশালী করার প্রত্যশা ব্যক্ত করেন। সনাতন ধর্ম নিয়ে রামদেব বলেন, এতে মৌলিক কোনো ক্রটি নেই বরং সামাজিক বৈষম্য ও বিভাজনের জন্য দায়ী কিছু মানুষের আচরণ। ধৰ্মীয় স্বাধীনতার পাশাপাশি গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবিধানিক ও নৈতিক সীমার মধ্যে থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। ভারতকে ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশে উন্নত পরিণত করতে সরকারকে ধর্ম, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও কৃষি সহ সবক্ষেত্রে অনিয়ম দূর করে রাষ্ট্রীয় ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহবান জানান রামদেব।
![]()









