- - -

মেয়ের নাবালিকা বান্ধবীকে যৌন হেনস্তা, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ 

Print News

মেয়ের নাবালিকা বান্ধবীকে যৌন হেনস্তা, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

 

মেয়ের নাবালিকা বান্ধবীকে যৌন হেনস্তার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। রবিবার (১৬ আগস্ট ) ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার বৈদ্যবাটি এলাকায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তকে বেধড়ক মারধর করে। পরে পুলিশ গিয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। স্থানীয় সূত্রে প্রকাশ, দুই নাবালিকা রবিবার (১৬ আগস্ট ) সকালে একই জায়গায় পড়তে গিয়েছিল। সেখান থেকে অভিযুক্ত ব্যক্তি নিজের মেয়ের পাশাপাশি তার বান্ধবীকে ও নিয়ে আসেন। মেয়ের বান্ধবীকে পৌঁছে দেন তার বাড়িতে। সেই সময় নির্যাতিতার বাড়িতে কেউ ছিলেন না। অভিযোগ, সেই সুযোগে ওই বাড়িতেই মেয়ের বান্ধবীর শ্লীলতাহানি করেন ওই যুবক। এরপর মেয়েকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসেন। পরিবারের সদস্যরা বাড়িতে ফিরলে নির্যাতিতা নাবালিকা সব খুলে বলে। ঘটনা জানাজানি হতেই অভিযুক্তের বাড়িতে চড়াও হন পরিবার পরিজন ও এলাকাবাসী। অভিযুক্তকে ব্যাপক মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে আসে। শ্রীরামপুর মহিলা থানায় ওই যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa