- - -

চট্টগ্রামে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন ও অভিষেক অনুষ্ঠিত

Print News

চট্টগ্রামে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন ও অভিষেক অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন ও অভিষেক আজ ২৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় নগরের ইন্জিনিয়ার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি ইন্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে থেকে বের হয়ে লালখান বাজার মোর হয়ে প্রদক্ষিণ করে কাজির দেউরী মোর ঘুরে ইন্জিনিয়ার ইনস্টিটিউট হলে এসে শেষ হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নীপেশ রঞ্জন হোর। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ আচার্য।

IMG 20230929 WA0012 300x225

 

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট দ্বীনবন্ধু রায়। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন মহিলা সম্পাদক প্রতিভা বাগচী। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি শ্যমল কান্তি নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুব লীগ নেতা পিংকু ভট্টাচার্য।

সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা লেজুড়বৃত্তি করতে চায়না, আজ আমরা ঐক্যবদ্ধ। বারবার বিভিন্ন সরকারের কাছে সনাতন ধর্মাবলম্বীরা নানাভাবে প্রতিশ্রুতির আস্ফালনে প্রতারিত হচ্ছে। এটা আর হতে দেওয়া যাবে না। এবার সনাতন ধর্মাবলম্বীদের ন্যার্য অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধ।
বক্তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সনাতনী হিন্দুগণের জন্য সংরক্ষিত আসন রাখতে হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa